কোর্ট রেফারেন্স
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পিরোজপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি গোবিন্দ কুমার রায় চৌধুরীর মৃত্যুতে গতকাল সোমবার সকালে কোর্ট রেফারেন্স অনুষ্ঠিত হয়েছে। জেলা জজ আদালতে জেলা ও দায়রা জজ মো. গোলাম কিবরিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত কোর্ট রেফারেন্সে বক্তব্য দেন আইনজীবী চণ্ডীচরণ পাল, সরকারি কৌঁসুলি (পিপি) খান মো. আলাউদ্দিন, গোবিন্দ কুমার রায় চৌধুরীর পরিবারের সদস্য গৌতম চৌধুরী প্রমুখ। এরপর দুপুরে আইনজীবী সমিতি ভবনে জেলা আইনজীবী সমিতির ভারপ্রাপ্ত সভাপতি বেলায়েত হোসেনের সভাপতিত্বে শোকসভা অনুষ্ঠিত হয়। ১৯ এপ্রিল বিকেলে পিরোজপুর পৌরসভার রায়েরকাঠি গ্রামের নিজ বাড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গোবিন্দ কুমার রায় চৌধুরী মারা যান।