কোর্স চালু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের পার্বতীপুর সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে গতকাল মঙ্গলবার থেকে চার বছর মেয়াদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্স চালু হয়েছে। সকাল ১০টায় এ উপলক্ষে কলেজ চত্বরে ওরিয়েন্টেশন ও অভিভাবক সমাবেশের আয়োজন করা হয়। কলেজের অধ্যক্ষ প্রকৌশলী মো. সরিফুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য দেন বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের গবেষণা বিশেষজ্ঞ ফেরদাউছুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম, যুগ্ম সম্পাদক আমজাদ হোসেন, স্কুল অ্যান্ড কলেজে প্রধান প্রশিক্ষক আহসান হাবিব, পার্বতীপুর ডিগ্রি কলেজের অধ্যাপক আতাউর রহমান, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর দিনাজপুর অঞ্চলের নির্বাহী প্রকৌশলী মো. শাহ আলম প্রমুখ।