কোর্স চালুর দাবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেটের জকিগঞ্জ সরকারি কলেজে স্নাতকসহ (সম্মান) ডিগ্রি কোর্স চালুর শিক্ষামন্ত্রীর ঘোষণা বাস্তবায়নের দাবিতে কলেজের শিক্ষার্থী, অভিভাবক ও প্রবাসীরা মানববন্ধন করেছেন। গতকাল বৃহস্পতিবার সকালে কলেজের সামনে এই মানববন্ধন হয়। কলেজ সূত্রে জানা গেছে, প্রতিষ্ঠার তিন দশক পরও এখানে স্নাতক বা ডিগ্রি কোর্স চালু হয়নি। এ অবস্থার পরিপ্রেক্ষিতে ২০১৩ সালে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ডিগ্রি কোর্স চালুর ঘোষণা দিয়েছিলেন। এ ঘোষণা চার বছরেও বাস্তবায়ন করা হয়নি। নিজস্ব প্রতিবেদক, সিলেট