কোর্সের উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজার সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্সের উদ্বোধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার কলেজ প্রাঙ্গণে উদ্বোধনী অনুষ্ঠান হয়। এতে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ কাজী মেজবাহুল ইসলাম। শিক্ষক রানু তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার-৩ আসনের সাংসদ সৈয়দা সায়রা মহসিন। এতে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক কামরুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার খাইরুল আলম, মৌলভীবাজার পৌরসভার মেয়র ফজলুর রহমান, কারিগরি শিক্ষা অধিদপ্তরের সংযুক্ত কর্মকর্তা আতিকুর রহমান, ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশন মৌলভীবাজারের সভাপতি মো. মনসুরুজ্জামান, ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) মৌলভীবাজারের সভাপতি মফিজুল ইসলাম প্রমুখ।