কোষাধ্যক্ষ পদ শূন্য দুই মাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষের পদটি প্রায় দুই মাস ধরে শূন্য রয়েছে। সিন্ডিকেটের অনুমোদনক্রমে বর্তমানে পালাক্রমে কোষাধ্যক্ষের দায়িত্ব পালন করছেন সহ-উপাচার্য চৌধুরী সারওয়ার জাহান ও রেজিস্ট্রার নজরুল ইসলাম।বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, সহ-উপাচার্য ও কোষাধ্যক্ষ নিয়োগ দিয়ে থাকেন আচার্য তথা রাষ্ট্রপতি। ২০০৯ সালের ২৪ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়টিতে উপাচার্য, সহ-উপাচার্য ও কোষাধ্যক্ষ নিয়োগ দেওয়া হয়। চার বছর পর চলতি বছরের ২৫ ফেব্রুয়ারি তাঁদের সবার মেয়াদ শেষ হয়ে যায়। গত ২০ মার্চ মুহমঞ্চদ মিজানউদ্দিনকে উপাচার্য ও চৌধুরী সারওয়ার জাহানকে সহ-উপাচার্য নিয়োগ দেন তৎকালীন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি আবদুল হামিদ। কিন্তু কোষাধ্যক্ষ নিয়োগ না দেওয়ায় পদটি এখনো শূন্য রয়েছে।এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার নজরুল ইসলাম বলেন, ‘এ পদে নিয়োগ দিয়ে থাকেন রাষ্ট্রপতি। আমরা চাইলেই কাউকে নিয়োগ দিতে পারি না। ভারপ্রাপ্ত হিসেবে থাকার পর আবদুল হামিদ এখন নির্বাচিত হয়ে রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছেন। আশা করছি, শিগগিরই তিনি কোষাধ্যক্ষ নিয়োগ দেবেন।’