কোস্টগার্ড ও বনদস্যু বন্দুকযুদ্ধ, পাঁচ জেলে উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পূর্ব সুন্দরবনের বাগেরহাটের শরণখোলা উপজেলার খাজুরার চর এলাকায় গতকাল শনিবার ভোরে কোস্টগার্ড ও বনদস্যুদের বন্দুকযুদ্ধ হয়েছে। এ সময় ঘটনাস্থল থেকে চারটি আগ্নেয়াস্ত্র ও পাঁচ জেলেকে উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া জেলেরা হলেন সোনাইতলা গ্রামের মিজান (১৫), হাসান শেখ (১৫), আনোয়ার হাওলাদার (১৬), মো. হানিফ (১৯) ও মুজিবর (৪০)। কোস্টগার্ড জানায়, তাদের উপস্থিতি টের পেয়ে দস্যুরা গুলি ছোড়ে। তারাও পাল্টা গুলি ছোড়েন। এভাবে দফায় দফায় গুলি বিনিময় চলে। দস্যুরা পালিয়ে যাওয়ার পরে অস্ত্র ও গুলি এবং অপহূত পাঁচ জেলেকে উদ্ধার করা হয়।