কোস্টগার্ড-বনদস্যু বন্দুকযুদ্ধ, অপহূত দুই জেলে উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জে গতকাল শনিবার সকালে কোস্টগার্ডের সদস্যদের সঙ্গে বনদস্যু জাহাঙ্গীর বাহিনীর বন্দুকযুদ্ধ হয়েছে। এ সময় অপহূত দুজন জেলেসহ বেশ কিছু আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে কোস্টগার্ড।

সুন্দরবন এলাকায় দায়িত্বরত কোস্টগার্ডের স্টাফ অফিসার (অপারেশন) কমান্ডার মুফতি মাহমুদ খান জানান, মুক্তিপণের দাবিতে বেশ কিছুদিন ধরে সুন্দরবনে জেলেদের অপহরণ করা হচ্ছে। এরই পরিপ্রেক্ষিতে ১ আগস্ট থেকে পশ্চিম সুন্দরবনে অভিযান শুরু করা হয়। উদ্ধার করা দুই জেলে হলেন কয়রা উপজেলার সাবির হোসেন (৪৪) ও শ্যামনগর উপজেলার আবুল কালাম (৩২)।