কোস্টগার্ড-বনদস্যু বন্দুকযুদ্ধ, অস্ত্র উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পূর্ব সুন্দরবনের বাগেরহাট জেলার শরণখোলা থানার খাজুরার চর এলাকায় আজ শনিবার ভোর পাঁচটার দিকে রেজাউল বাহিনীর সদস্যদের সঙ্গে কোস্টগার্ডের বন্দুকযুদ্ধ হয়েছে। ঘটনাস্থল থেকে চারটি আগ্নেয়াস্ত্র ও অপহূত পাঁচ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড।

উদ্ধার হওয়া জেলেরা হলো মিজান (১৫), হাসান শেখ (১৫), আনোয়ার হাওলাদার (১৬), মো. হানিফ (১৯) ও মুজিবর (৪০)।

কোস্টগার্ড সূত্র জানিয়েছে, মুক্তিপণের দাবিতে ওই পাঁচ জেলেকে কয়েক দিন আগে অপহরণ করে রেজাউল বাহিনী। অপহূত জেলেদের খাজুরার চর এলাকায় জিম্মি করে রাখার গোপন সংবাদের ভিত্তিতে আজ ভোর পাঁচটার দিকে অভিযান চালানো হয়। কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে বনদস্যুরা গুলি চালায়। কোস্টগার্ডও পাল্টাগুলি চালায়। একপর্যায়ে বনদস্যুরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে দুটি একনলা বন্দুক, দুটি এলজি ও অপহূত পাঁচ জেলেকে উদ্ধার করে কোস্টগার্ড।