কোস্টগার্ডের অভিযান ছয় লাখ টাকার জ্বালানি তেল আটক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কোস্টগার্ডের সদস্যরা গতকাল রোববার ভোরে বন্দর এলাকায় অভিযান চালিয়ে প্রায় পাঁচ হাজার লিটার ডিজেল ও ৪০০ লিটার লুব অয়েল আটক করেছে। এই তেলের দাম প্রায় ছয় লাখ ১১ হাজার টাকা। জানা যায়, কোস্টগার্ডের দুটি দল সিজি বেইজ স্টেশন ও সিজি আউটপোস্ট থেকে বন্দর থানা এলাকার জেলেপাড়ায় অভিযান চালায়। সেখানে জাহাজের পোড়া তেল দেখিয়ে ড্রামে করে এসব ডিজেল ও লুব অয়েল পাচারের প্রস্তুতি চলছিল। কোস্টগার্ডের এক কর্মকর্তা বলেন, জেলেপাড়ার যেখান থেকে এ তেল আটক করা হয়, সেখানে সাধারণত তেল নামে না। অবৈধভাবে বিক্রির জন্যই এসব তেল নামানো হচ্ছিল। তিনি জানান, উদ্ধার করা তেল শুল্ক বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।