কোস্টগার্ডের অভিযানে অবৈধ তেল ও কারেন্ট জাল আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের পতেঙ্গা, লক্ষ্মীপুর ও কক্সবাজার জেলায় পৃথক অভিযানে বিপুল পরিমাণ অবৈধ তেল ও কারেন্ট জাল আটক করেছে কোস্টগার্ড।সূত্র জানায়, গতকাল বুধবার সকালে কোস্টগার্ডের পতেঙ্গা কন্টিনজেন্ট পতেঙ্গার ১২ নম্বর ঘাট এলাকায় অভিযান চালায়। এ সময় একটি ইঞ্জিনচালিত ট্রলার থেকে এক হাজার লিটার হাইড্রোলিক অয়েল ও ৪০০ লিটার লুব অয়েল আটক করা হয়। অন্যদিকে, লক্ষ্মীপুর ও কক্সবাজার জেলার মহেশখালীতে গতকাল সকালে পৃথক অভিযান চালিয়ে মোট ১০ হাজার মিটার কারেন্ট জাল আটক করে কোস্টগার্ড।