কোস্টগার্ডের নয় সদস্যসহ ১৫ জন ফিরেছেন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বঙ্গোপসাগরে অভিযানে গিয়ে ঝড়ের কবলে পড়ে নিখোঁজ কোস্টগার্ড বরগুনার পাথরঘাটা স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট হারুণ অর রশীদ ও কোস্টগার্ডের নয়জন সদস্যসহ ১৫ জনের একটি দল গত শুক্রবার রাত গভীর সাগর থেকে ফিরেছে। কোস্টগার্ডের পাথরঘাটা কন্টিনজেন্ট কমান্ডার মারাফত আলী জানান, এফবি ওয়ারিশা ট্রলারটি নিয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় পাথরঘাটা স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট হারুণ অর রশীদের নেতৃত্বে কোস্টগার্ডের নয়জন সদস্যসহ ১৫ জনের ওই দল সাগরে বিশেষ অভিযানে রওনা হয়। ট্রলারটি রাত সাড়ে ১১টার দিকে দুবলা ও ডিমের চরসংলগ্ন এলাকায় দুবার ঝড়ের কবলে পড়ে গভীর সাগরের দিকে চলে যায়।পাথরঘাটার পদ্মা ক্যাম্পের পেটি অফিসার আনিছুর রহমান জানান, নিখোঁজ ওই ১৫ জনের সন্ধানে শুক্রবার সন্ধ্যায় কোস্টগার্ডের পদ্মা ক্যাম্প থেকে একটি ও মংলা থেকে দুটি দল অভিযানে নামে।