কোস্টগার্ডের বিপুল জাল ও রশি উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সেন্ট মার্টিন দ্বীপ ও চট্টগ্রাম নগরের ডবলমুরিং এলাকায় গত সোমবার রাতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ রশি, ঝিনুক ও কারেন্ট জাল এবং একটি ইঞ্জিন নৌকা আটক করেছে কোস্টগার্ড। আটক হওয়া মালামালের আনুমানিক মূল্য সাড়ে ১৫ লাখ টাকা বলে কোস্টগার্ড দাবি করেছে। কোস্টগার্ডের (পূর্বজোন) সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।