কোস্টগার্ডের বিশেষ অভিযান ‘অপারেশন সন্ধান’ শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুন্দরবনের উপকূলীয় অঞ্চলে গোলপাতা আহরণ ও আসন্ন ইলিশ ধরার মৌসুম সামনে রেখে কোস্টগার্ডের দক্ষিণ ও পশ্চিম জোন সুন্দরবনের বনদস্যু দমনে বিশেষ অভিযান ‘অপারেশন সন্ধান’ শুরু করেছে।অপারেশন সন্ধানের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এ এস ওয়াসিউর রহমান জানান, শুষ্ক মৌসুমে গোলপাতা আহরণ ও ইলিশ ধরার জন্য বাওয়ালি-জেলেরা সুন্দরবনের উপকূলীয় অঞ্চলে আসতে শুরু করেন। এ সময় সুন্দরবনের সুপতি, কচিখালী, কটকা, ভদ্রা, পাটাকাটা, পাটকোষ্টা, বালির চর, গেওয়াকালী, মান্দারবাড়ী এলাকায় বনদস্যু রাজু বাহিনী, জুলফু বাহিনী, বাকী বাহিনীসহ আরও ১০টি বনদস্যু বাহিনী এসব বাওয়ালি-জেলের ওপর অত্যাচার-নির্যাতন চালায়।