এক-এগারো পরবর্তী সময়ে চাকরিচ্যুত কোস্টার হ্যাজ শ্রমিকদের পুনর্বহালের দাবিতে শ্রমিকেরা গতকাল মঙ্গলবার সকালে চট্টগ্রামের আগ্রাবাদ চেম্বার ভবনের সামনে বিক্ষোভ সমাবেশ করেছেন। চট্টগ্রাম কোস্টার হ্যাজ ঠিকাদার শ্রমিক ইউনিয়ন এই সমাবেশের আয়োজন করে। সকালে শ্রমিক-কর্মচারীরা স্ট্র্যান্ড রোডের কার্যালয় থেকে মিছিল নিয়ে চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ভবনের সামনে এসে সমাবেশ করেন। পরে শ্রমিক-কর্মচারী নেতারা চেম্বার ভবনে গিয়ে চেম্বার সচিবের কাছে স্মারকলিপি দেন। সমাবেশে বক্তারা চাকরিচ্যুত কোস্টার হ্যাজ শ্রমিকদের পুনর্বহাল, বকেয়া মজুরি, কল্যাণ তহবিলের টাকা ফেরত ও শ্রম আইন মোতাবেক মজুরি দেওয়ার দাবি জানান। কোস্টার হ্যাজ ঠিকাদার শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মহিউদ্দিন কবিরের সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বখতেয়ার উদ্দিন খান, কাজী মাহবুবুল হক, মাহফুজুর রহমান খান, আবদুল মতিন প্রমুখ।