কোহিনূর কেমিক্যালের বিপণন সম্মেলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কোহিনূর কেমিক্যাল কোম্পানির বার্ষিক বিক্রয় ও বিপণন সম্মেলন গত ৩০ জুন কক্সবাজারের একটি হোটেলে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ২০১১-২০১২ অর্থবছরে পণ্য বিক্রয়ের ক্ষেত্রে যাঁরা শতভাগ লক্ষ্যমাত্রা পূরণ করতে পেরেছেন, তাঁদের মধ্যে সনদ ও পুরস্কার বিতরণ করা হয়। সম্মেলনে উপস্থিত ছিলেন কোহিনূর কেমিক্যাল কোম্পানি লিমিটেডের (বাংলাদেশ) ব্যবস্থাপনা পরিচালক রেজাউল করিম, কনফারেন্স পরিচালক (করপোরেট অ্যাফেয়ার্স) এম এ খায়ের, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট (সেলস অ্যান্ড মার্কেটিং) জাফর আহমেদসহ অন্যরা। বিজ্ঞপ্তি।