প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কোহিনূর কেমিক্যাল কোম্পানি (বাংলাদেশ) লিমিটেডের ২৫তম বার্ষিক সাধারণ সভা গত বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন কোম্পানির চেয়ারম্যান মোহাম্মদ ওবায়দুল করিম। সভায় উপস্থিত ছিলেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মো. রেজাউল করিম, পরিচালক মো. এবাদুল করিম, ইনডিপেন্ডেন্ট পরিচালক লেফটেন্যান্ট কর্নেল কামাল আহমেদ, পিএসসি (অব.), পরিচালক মো. আবুল খায়ের ও কোম্পানি সচিব মো. ফেরদাউস জামান। সভায় বিপুলসংখ্যক শেয়ারহোল্ডারের উপস্থিতিতে ২০১১-১২ অর্থবছরের নিরীক্ষিত হিসাব বিবরণী ও কোম্পানির সার্বিক কার্যক্রমের ওপর আলোচনা করা হয় এবং তা সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়। বিজ্ঞপ্তি।