কোহিনূর কেমিক্যালের সেলস অ্যান্ড মার্কেটিং সম্মেলন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কোহিনূর কেমিক্যাল কোম্পানির বার্ষিক সেলস অ্যান্ড মার্কেটিং সম্মেলন সম্প্রতি কক্সবাজারের একটি হোটেলে অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে ২০১২-১৩ সালে মাঠ ও ব্র্যান্ডপর্যায়ে কোহিনূর কেমিক্যালের পণ্য বিক্রির কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনকারী কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে সার্টিফিকেট ও উপহার প্রদান করেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক রেজাউল করিম। সম্মেলনে করপোরেট অ্যাফেয়ার্সের পরিচালক এম এ খায়ের, সেলস অ্যান্ড মার্কেটিংয়ের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট জাফর আহমেদ এবং প্রধান কার্যালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।