কোড়কদী গ্রামের ঐতিহ্য তুলে ধরার ওপর গুরুত্ব আরোপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত শনিবার ফরিদপুরের মধুখালী উপজেলার মেঘচামী ইউনিয়নের কোড়কদী গ্রামে ‘কোড়কদী সমাবেশ’ অনুষ্ঠিত হয়েছে। কোড়কদী রাসবিহারী উচ্চবিদ্যালয়সংলগ্ন মাঠে ওই সমাবেশের আয়োজন করা হয়। কোড়কদী সমাবেশ উদ্যাপন পরিষদের আয়োজনে বাংলাদেশ লিটারারি রিসোর্স সেন্টারের (বিএলআরসি) উদ্যোগে এ সমাবেশ হয়। দুপুর একটা হতে রাত ১০টা পর্যন্ত ওই সমাবেশে বক্তারা ২০০ বছরের ঐতিহ্যমণ্ডিত এ গ্রামের অতীত ঐতিহ্য তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেন।সমাবেশে প্রধান অতিথি ছিলেন ফরিদপুর-১ আসনের সাংসদ আব্দুর রহমান। রাসবিহারী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক নৃপেন্দ্রনাথ ঘোষের সভাপতিত্বে আলোচনা ও স্মৃতিচারণা সভায় অংশ নেন মেজবাহ কামাল, মোজাম্মেল হোসেন, আবু সাঈদ খান, জাহাঙ্গীর হোসেন প্রমুখ। সভায় মেজবাহ কামাল বলেন, ব্রিটিশ আমল থেকেই কোড়কদী ছিল একটি সমৃদ্ধ ইউনিয়ন। ১৯৫২ সালে ভাষা আন্দোলনে মধুখালীতে যে ৩০ জন রাজনৈতিক নেতা নেতৃত্ব দিয়েছিলেন তার ২৪ জনই ছিলেন কোড়কদীর।