কোয়ারি থেকে পাথর তুলতে গিয়ে শিশু নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেয়েটি মায়ের সঙ্গে পাথর তুলত প্রতিদিন। একইভাবে গতকালও মা-মেয়ে কোয়ারির গর্ত থেকে পাথর তুলছিলেন। কিন্তু হঠাৎ পা পিছলে পাথরের গর্তে পড়ে ঘটনাস্থলেই মারা যায় মেয়েটি। সিলেটের জাফলংয়ের ঘটনা এটি। মেয়েটির নাম আকলিমা বেগম (১০)। সে হবিগঞ্জের বানিয়াচং উপজেলার আজমল আলীর মেয়ে।প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিদিনের মতো আকলিমা গতকাল বেলা দুইটায় গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ের বল্লাঘাট পাথর কোয়ারির একটি গর্ত থেকে মায়ের সঙ্গে পাথর তুলছিল। ১৫ ফুট গভীরতার ওই গর্ত থেকে পাথর বোঝাই করে তুলে আনার সময় হঠাৎ পা পিছলে পড়ে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে শ্রমিকেরা এসে তার লাশ উদ্ধার করেন।শ্রমিকেরা অভিযোগ করেন, এভাবে প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে অনেক শিশু পাথরশ্রমিকের কাজ করে। প্রতিদিনই দুর্ঘটনা ঘটে।