কোয়ারেন্টিনে ময়ূরপঙ্খীর বই পড়া প্রতিযোগিতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ময়ূরপঙ্খী শিশু-কিশোর সমাজকল্যাণ সংস্থা ও ময়ূরপঙ্খী সৃজনশীল লাইব্রেরির উদ্যোগে ঘরে বসে থাকা প্রিয় শিক্ষার্থীসহ সকলের জন্য আয়োজন করা হয়েছে ‘ময়ূরপঙ্খী বই পড়া প্রতিযোগিতা’। ছবি: বিজ্ঞপ্তি
ময়ূরপঙ্খী শিশু-কিশোর সমাজকল্যাণ সংস্থা ও ময়ূরপঙ্খী সৃজনশীল লাইব্রেরির উদ্যোগে ঘরে বসে থাকা প্রিয় শিক্ষার্থীসহ সকলের জন্য আয়োজন করা হয়েছে ‘ময়ূরপঙ্খী বই পড়া প্রতিযোগিতা’। ছবি: বিজ্ঞপ্তি

করোনা থেকে মুক্ত হতে সচেতন হই
ঘরে থাকি, বই পড়ি, আলোকিত হই
বই পড়ো, সারাংশ লেখো
আমাদের পাঠাও, সার্টিফিকেট পাও...।

ময়ূরপঙ্খী শিশু-কিশোর সমাজকল্যাণ সংস্থা ও ময়ূরপঙ্খী সৃজনশীল লাইব্রেরির উদ্যোগে ঘরে বসে থাকা প্রিয় শিক্ষার্থীসহ সকলের জন্য আয়োজন করা হয়েছে ‘ময়ূরপঙ্খী বই পড়া প্রতিযোগিতা’।

করোনাভাইরাসের কারণে ঘরবন্দী সাধারণ মানুষের সঙ্গে শিক্ষার্থীও। হয়তো ঘরে থাকতে খুব একটা ভালো লাগছে না বা একঘেয়েমি লাগছে কিন্তু কিছুই করার নেই। করোনা সংক্রমণ ঠেকাতে ঘরে থাকাই একমাত্র উপায়। করোনা জয় করার জন্য সামাজিক দূরত্ব এখন সবচেয়ে প্রয়োজন। তবে যারা কোয়ারেন্টিনে আছেন তাদের সবার জন্য ময়ূরপঙ্খী নিয়েছে ব্যতিক্রমী এক উদ্যোগ । অনলাইনের এই যুগে যাদের হয়তো বহুদিন পড়া হয়নি বই, তারা এই সময়ে ঘরে থাকা বইটি পড়ে ফেলুন। একদিকে সময়টি ভালোভাবে কাটবে। কিছুটা জ্ঞান আহরিত হবে এবং বইটির সারাংশ পাঠিয়ে পেয়ে যাবেন ময়ূরপঙ্খীর বিশেষ সার্টিফিকেট ।

‘ময়ূরপঙ্খী বই পড়া প্রতিযোগিতা’ বই পড়ে জ্ঞান আহরণের পাশাপাশি বইটির সারাংশ পাঠালে ময়ূরপঙ্খীর বিশেষ সার্টিফিকেট দেবে। ছবি: বিজ্ঞপ্তি
‘ময়ূরপঙ্খী বই পড়া প্রতিযোগিতা’ বই পড়ে জ্ঞান আহরণের পাশাপাশি বইটির সারাংশ পাঠালে ময়ূরপঙ্খীর বিশেষ সার্টিফিকেট দেবে। ছবি: বিজ্ঞপ্তি

ময়ূরপঙ্খীর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান রুহিত সুমন বলেন, একদিকে করোনা মোকাবিলায় সাধ্যমতো সহযোগিতা আর অন্যদিকে এই মুহূর্তে কোয়ারেন্টিনে থেকে সময়টিকে কাজে লাগাতে ময়ূরপঙ্খী বিশেষ উদ্যোগ নিয়েছে। ব্যতিক্রমী এ আয়োজনে খুব ভালো সাড়া পাচ্ছি। ময়ূরপঙ্খীর সৃজনশীল কাজের ধারা অব্যাহত থাকবে। বিজ্ঞপ্তি