সিলেট ক্যাডেট কলেজের মেধাবী শিক্ষার্থী আমিন (ক্যাডেট নম্বর-১৮০২) হৃদ্যন্ত্রের জটিল রোগ এইচসিএমে আক্রান্ত। হঠাৎই অসুস্থ হয়ে পড়ায় গত বছর ক্যাডেট কলেজ থেকে হাসপাতালে ভর্তি হতে হয় তাকে। পরে ভারতের একটি হাসপাতালে অস্ত্রোপচারের পর সাময়িক উপশম হলেও গত ডিসেম্বরে আবার অসুস্থ হয়ে পড়ে সে। পরীক্ষা-নিরীক্ষায় জানা যায়, ওর হৃদ্যন্ত্রের কার্যক্ষমতা প্রায় অর্ধেকে নেমে গেছে।
চিকিৎসকেরা জানান, কয়েক মাসের মধ্যেই এই কার্যক্ষমতা ১০-২০ শতাংশে নেমে যাবে। তাঁকে বাঁচাতে দ্রুত হৃৎপিণ্ড প্রতিস্থাপন করতে হবে। এর জন্য প্রয়োজন প্রায় দেড় কোটি টাকা। আমিনের মা-বাবা আজ অনেকটাই নিঃস্ব। তাঁদের পক্ষে এ বিপুল পরিমাণ অর্থ জোগাড় করা অসম্ভব। তাই ছেলেকে বাঁচাতে সমাজের হৃদয়বান ব্যক্তি ও দাতা সংগঠনগুলোর সহায়তার দিকে তাকিয়ে আছেন তাঁরা। সহায়তা পাঠানোর ঠিকানা: মো. আনারুল ইসলাম (আমিনের বাবা), হিসাব নম্বর ১০৩.১৫১.০০৫.৫৩৬২, ডাচ্-বাংলা ব্যাংক বা বিকাশ-০১৮৪৮৩৮২০৫০। বিজ্ঞপ্তি।