প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামে বসবাসরত ক্যাডেট কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের নতুন সংগঠন ‘ক্যাডেট কলেজ ক্লাব চট্টগ্রাম’-এর ২১ সদস্যের নতুন অ্যাডহক কমিটি ঘোষণা করা হয়েছে। প্রথমবারের মতো এ কমিটি ঘোষণা করা হয়। গত সোমবার চট্টগ্রাম নগরের হল টোয়েন্টিফোর ওল্ড রাজশাহী ক্যাডেট অ্যাসোসিয়েশনের (ওরকা) ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে ক্যাডেট কলেজ ক্লাব চট্টগ্রামের নতুন কমিটির সদস্যদের নাম ঘোষণা করা হয়। কমিটির সহসভাপতি ম রমিজউদ্দিন চৌধুরী বলেন, ক্যাডেট কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের একটি প্ল্যাটফর্ম তৈরির উদ্দেশ্যে এই ক্লাব করার সিদ্ধান্ত হয়। বিজ্ঞপ্তি