ক্যাডেট কলেজ দিবস পালিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিভিন্ন ক্যাডেট কলেজের প্রাক্তন ছাত্ররা গতকাল শনিবার ক্যাডেট কলেজ দিবস পালন করেছেন। গতকাল দিনভর বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে এ দিবসটি পালন করা হয়। সেনাবাহিনী প্রধান জেনারেল মোহাম্মদ আব্দুল মুবীন আর্মি গলফ ক্লাবে অনুষ্ঠানমালার উদ্বোধন করেন। এরপর দুপুরে সব ক্যাডেট, ক্যাডেট কলেজের প্রাক্তন ক্যাডেটদের সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকদের উপস্থিতিতে কেক কাটেন ক্যাডেট কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি মেজর জেনারেল আশরাফ আবদুল্লাহ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্যাডেট কলেজ ক্লাবের সভাপতি প্রকৌশলী রুহুল মতিন। এর আগে প্রাক্তন ক্যাডেট, যাঁদের গ্রন্থ প্রকাশ পেয়েছে, তাঁদের সংবর্ধনা দেওয়া হয়। দুপুরের মেজবানে অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান এবং এফবিসিসিআইয়ের সভাপতি এ কে আজাদ। সবশেষে ছিল সংগীতানুষ্ঠান।