ক্যাডেট কলেজ বিল পাস
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাকিস্তান আমলে প্রণীত ক্যাডেট কলেজ অধ্যাদেশ বাতিল করে নতুন আইন করতে সংসদে বিল পাস হয়েছে। এ জন্য গতকাল সোমবার ক্যাডেট কলেজ বিল ২০১৭ সংসদে উত্থাপন করেন সংসদকাজে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী আনিসুল হক। পরে সেটি কণ্ঠভোটে পাস হয়।