ক্যাডেট কলেজের শতভাগ সাফল্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০১০ সালে অনুষ্ঠিত জেএসসি পরীক্ষায় ক্যাডেট কলেজগুলো শতভাগ সাফল্য অর্জন করেছে। দেশের ১২টি ক্যাডেট কলেজের ৬৩৬ জন শিক্ষার্থীর সবাই এই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। এদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৪২৫ জন।ফৌজদারহাট ক্যাডেট কলেজের ৪৭ জন পরীক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ২৯ জন। ঝিনাইদহ ক্যাডেট কলেজের ৫৬ শিক্ষার্থীর মধ্যে সর্বোচ্চ এই সাফল্য দেখিয়েছে ৩৮ জন। মির্জাপুর ক্যাডেট কলেজের ৫২ শিক্ষার্থীর মধ্যে ১৫ জন জিপিএ-৫ পেয়েছে। রাজশাহী ক্যাডেট কলেজের ৫৫ জনের মধ্যে ৩৮ জন, সিলেট ক্যাডেট কলেজের ৫৩ জনের মধ্যে ২৬ জন, রংপুর ক্যাডেট কলেজের ৫২ জনের মধ্যে ৪৯ জন, বরিশাল ক্যাডেট কলেজের ৫৪ জনের মধ্যে ৫৩ জন, পাবনা ক্যাডেট কলেজের ৫৪ জনের মধ্যে ৩৯ জন, ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজের ৪৯ জনের মধ্যে ৩২ জন, কুমিল্লা ক্যাডেট কলেজের ৫৫ জনের মধ্যে ২৯ জন, ফেনী গার্লস ক্যাডেট কলেজের ৫৩ জনের মধ্যে ৫১ জন এবং জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজের ৫৬ জনের মধ্যে ২৬ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। বিজ্ঞপ্তি।