ক্যাডেট রস

: ক্যাডেট কলেজে কারও কাছে একটা ভালো বই থাকলে খবরটা দ্রুতই পাঠক ক্যাডেটদের কাছে পৌঁছে যেত। আর খবর পেলেই ধুম পড়ত বইয়ের সিরিয়াল দেওয়ার জন্য। একদিন আদনান খবর পেল শাকিলের কাছে একটা ভালো বই আছে। যথারীতি সিরিয়াল দেওয়ার জন্য দ্রুত ছুটল শাকিলের কাছে।
: দোস্ত, কথা দে, তোর পড়া শেষ হলেই
আমাকে দিবি।
: কিন্তু আমি তো বইটা রুমানকে দেব বলে কথা
দিয়ে দিয়েছি।
: তাতে কী হয়েছে? কথা দিলেই যে কথা রাখতে হবে, এমন তো কোনো কথা নাই।
: তাহলে দোস্ত, তোরেও কথা দিলাম!
: ক্লাস সেভেনের নতুন ক্যাডেটরা বনভোজন করে এল। সিনিয়র ক্যাডেট সোহেল ভাই ডেকে পাঠালেন বেলালকে।
: এই বেলাল, তোমরা বনভোজন করতে
কোথায় গিয়েছিল?
: ভাইয়া, লাউয়াছড়া সংরক্ষিত বনে।
: তা লাউয়াছড়া বনের সিনারিও কেমন দেখলা?
: ভাইয়া, বড় বড় গাছপালার জন্য কোনো সিনারিওই দেখতে
পারলাম না।
: অতি কড়া ও ক্যাডেটদের কাছে অত্যন্ত অজনপ্রিয় এক স্যার জিজ্ঞেস করলেন, ‘জনি, বল তো, “আমি ভালো”—এটা কোন কাল?
জনির অকপট জবাব, ‘অতীত কাল, স্যার।’
: নতুন ক্যাডেটরা জয়েন করলেই তাদের নামধাম জানতে চাওয়া সিনিয়র ক্যাডেটদের একটা অলিখিত দায়িত্বের মধ্যে পড়ে। ডাইনিং হলে প্লেটে খাবার তুলতে তুলতে ক্যাডেট হাসান তার পাশে নতুন ক্যাডেটকে জিজ্ঞেস করলেন, ‘এই ছেলে,
তোমার নাম কী?’
: জি, ভাইয়া?
: বাহ! বেশ সুন্দর নাম। তা বাড়ি কোথায়?
: বুঝি নাই, ভাইয়া।
: ভালো জায়গা তো! এখনো আবাসিক পরিবেশ বজায় আছে! বাজার হয়ে যায়নি।
: বাদল বলল, ‘সবই অভ্যাসের ব্যাপার! এখন ঘড়িতে অ্যালার্ম অন না থাকলেও প্রতিদিন সকালে ঘুম
ভাঙে আমার।
: কস কিরে ভাই? ক্যামনে কী?
: ক্যামনে আবার কী? আমার রুমমেটের অ্যালার্মেই দুজন উঠে যেতে পারি। আমারটা তাই অন করতে
হয় না।
: এক সিনিয়র ক্যাডেটের সঙ্গে ধাক্কা খেল ক্যাডেট রাহিক। ভাইয়া কষে ধমকালেন তাকে, হালকা শাস্তিও দিলেন। রুমে আসার পর রাহিকের বন্ধু হাসিব বলল, ‘ধাক্কা খেলি তো খেলি, তা–ও আবার জামান ভাইয়ের সাথেই? তুই কানা নাকি?’
: কানা হইলে কি আর ভাইয়ারেই ধাক্কাটা দিতে পারতাম, তুই বল?