ক্যাডেটদের পুনর্মিলনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের আনন্দ মোহন সরকারি কলেজের বিএনসিসি ক্যাডেটদের প্রথম পুনর্মিলনী গত শুক্রবার অনুষ্ঠিত হয়েছে। পুনর্মিলনীতে ৫ রমনা ব্যাটালিয়নের ১৯৮৮-৮৯ থেকে ২০১০-১১ শিক্ষাবর্ষের ক্যাডেটরা উপস্থিত ছিলেন। শুক্রবার বেলা ১১টায় কলেজের সমরবিজ্ঞান কক্ষে এ পুনর্মিলনী অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। ক্যাপ্টেন আজিজ আহমেদ সাদিক রেজার সভাপতিত্বে দিনব্যাপী এ অনুষ্ঠানের উদ্বোধন করেন মেজর (অব.) আবদুস সোহবান। বিশেষ অতিথি ছিলেন, প্লাটুন কর্মকর্তা আহসান এবনে মাসুদ ও এনামুল হক। বিকেলে ক্যাডেটদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।