দাম কমানোর দাবিতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একমাত্র ক্যানটিনে খাবারের দাম কমানো, মান বৃদ্ধি, ভাতের ব্যবস্থা করাসহ বিভিন্ন দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট। গতকাল বুধবার বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের মুক্তিযুদ্ধের ভাস্কর্যের সামনে ‘ক্যানটিনে খাবারের দাম কমাও-মান বাড়াও’ এই স্লোগানে এ মানববন্ধন করা হয়। সমাবেশে বক্তারা বলেন, ক্যানটিনে ভর্তুকি ও নিজস্ব তত্ত্বাবধানে পরিচালনার ঘোষণা দেওয়ার দেড় বছর পরও তা বাস্তবায়ন করেনি প্রশাসন। ফলে শিক্ষার্থীদের চড়া দামে নিম্নমানের খাবার খেতে হচ্ছে। সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মাসুদ রানার সভাপতিত্বে সমাবেশে সংগঠনের নেতা মেহরাব আজাদ, তিথি চক্রবর্তী, কৃষ্ণ বর্মণসহ সাধারণ শিক্ষার্থীরা বক্তব্য দেন। ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একমাত্র ক্যানটিন: নিজস্ব তত্ত্বাবধানে পরিচালনার প্রতিশ্রুতির বাস্তবায়ন নেই’ শিরোনামে গত মঙ্গলবার প্রথম আলোতে একটি প্রতিবেদন ছাপা হয়েছিল।