প্রয়াত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ভক্তদের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকভিত্তিক সংগঠন ‘হিমু পরিবহন’-এর উদ্যোগে গতকাল বুধবার বিশ্ব ক্যানসার দিবস উপলক্ষে নেত্রকোনার কেন্দুয়ায় গণসচেতনতামূলক শোভাযাত্রা হয়। ‘সবার জন্য বাঁচুন, ক্যানসার সম্পর্কে সচেতন হোন’ স্লোগান নিয়ে হিমু পরিবহন এ কর্মসূচির আয়োজন করে। বেলা ১১টায় উপজেলা পরিষদ চত্বরে এ শোভাযাত্রার উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. দেলোয়ার হোসেন ভূঁইয়া ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রহুল আমিন। পরে শোভাযাত্রাটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় হিমু পরিহনের সদস্যরা ক্যানসার রোগ সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি এবং এ রোগ প্রতিরোধে মানুষকে উৎসাহিত করার বিভিন্ন তথ্য-সম্পর্কিত প্রায় এক হাজার লিফলেট বিতরণ করেন। শোভাযাত্রায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ছাড়াও নানা শ্রেণি-পেশার মানুষের পাশাপাশি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন।