ক্যানসার প্রতিরোধে প্রয়োজন সচেতনতা বাড়ানো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সারা বিশ্বেই ক্যানসারে আক্রান্ত মানুষের সংখ্যা বাড়ছে, তাই ক্যানসার প্রতিরোধে সচেতনতা বাড়ানো প্রয়োজন। ক্যানসারের চিকিত্সার ক্ষেত্রে গবেষণার পাশাপাশি আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানো দরকার। পারস্পরিক জ্ঞান বিনিময়ের মাধ্যমে বিজ্ঞানী ও প্রযুক্তিবিদদের এ ব্যাপারে এগিয়ে আসতে হবে।ক্যানসার ও জীববিজ্ঞানের অগ্রগতি শীর্ষক তিন দিনব্যাপী আন্তর্জাতিক সিম্পোজিয়ামের উদ্বোধনী দিনে গতকাল শুক্রবার বক্তারা এসব কথা বলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে এ সিম্পোজিয়াম হচ্ছে। এর আয়োজক বাংলাদেশ সোসাইটি ফর বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিক্যুলার বায়োলজি।সিম্পোজিয়ামে দেশের বিশেষজ্ঞদের পাশাপাশি ভারত, মার্কিন যুক্তরাষ্ট্র, জাপান ও সৌদি আরবের পাঁচজন বিজ্ঞানী অংশ নিচ্ছেন। আয়োজকেরা জানান, এ সিম্পোজিয়াম সোসাইটির সাবেক সভাপতি হারুন কাদের মোহাম্মদ ইউসুফকে উত্সর্গ করা হয়েছে।সিম্পোজিয়ামের উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক। তিনি বলেন, বর্তমান সময়ে ক্যানসার একটি উদ্বেগের বিষয়। অসচেতনতার কারণে মানুষকে ক্যানসারে মৃত্যুবরণ করতে হয়। বিশেষ করে, দেশের নারীদের এ ব্যাপারে বেশি সচেতন করা প্রয়োজন।