ক্যানসার বিশেষজ্ঞ ফজলুল করীমের ইন্তেকাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ক্যানসার বিশেষজ্ঞ ও খ্যাতিমান লেখক চিকিৎসক এ বি এম ফজলুল করীম ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল বৃহস্পতিবার দুপুরে ধানমন্ডিতে নিজ বাসভবনে মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে তিনি ইন্তেকাল করেন। তাঁর বয়স হয়েছিল ৮৪ বছর। গতকাল বাদ মাগরিব ধানমন্ডি ঈদগাহ ময়দানে জানাজা শেষে আজিমপুর কবরস্থানে ফজলুল করীম দাফন সম্পন্ন হয়েছে। রোববার নিজ বাসভবনে তাঁর কুলখানি অনুষ্ঠিত হবে।ফজলুল করীমের প্রকাশিত গ্রন্থের মধ্যে রয়েছে:মহাস্থানগড়ের রূপকথা, অর্ধেক মানবী, ধ্বংস রূপে আলো, মৃত্যু, ক্যানসার-মৃত্যু অবধারিত নয়, দুরন্তকাল, আঁধার আলো ইত্যাদি।ফজলুল করীম ১৯২৮ সালে বগুড়ার এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগরের বড় চাচা। তাঁর মৃত্যুতে চ্যানেল আই পরিবার গভীর শোক প্রকাশ করেছে। বিজ্ঞপ্তি।