ক্যানসার মোকাবিলায় জনসচেতনতা জরুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশে ক্যানসারের প্রকোপের তুলনায় বিশেষায়িত চিকিৎসাকেন্দ্র, জনবল ও যন্ত্রপাতির ঘাটতি আছে। ক্যানসার চিকিৎসা অত্যন্ত ব্যয়বহুল। সরকারের পক্ষে সব রোগীকে চিকিৎসা দেওয়া সম্ভব না। এই মরণব্যাধি মোকাবিলায় সবচয়ে বড় পন্থা হচ্ছে ব্যাপক জনসচেতনতা গড়ে তোলা।

ক্যানসার দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিশেষজ্ঞ চিকিৎসক ও নাগরিক সমাজের প্রতিনিধিরা এ কথা বলেন। বেসরকারি ইউনাইটেড হাসপাতাল তাদের সেমিনারকক্ষে আজ শনিবার সকালে এ অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানের শুরুর দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের রেডিয়েশন অনকোলোজি বিভাগের সাবেক প্রধান অধ্যাপক গোলাম মহিউদ্দিন ফারুক বলেন, বিশ্বস্বাস্থ্য সংস্থার মানদণ্ড অনুযায়ী দেশে ১৬০টি ক্যানসার চিকিৎসাকেন্দ্র থাকা দরকার, আছে মাত্র ২০টি। এই বিশেষজ্ঞ চিকিৎসক বলেন, ক্যানসার চিকিৎসায় কেন্দ্র ভেদে যেমন ব্যয়ের পার্থক্য আছে, তেমনি নানা বৈষম্যও দেখা যায়। একই চিকিৎসায় ১২ হাজার ও ২ লাখ টাকা নিচ্ছে ভিন্ন দুই প্রতিষ্ঠান।
সাংসদ ও কবি কাজী রোজী ২৪ বছর ক্যানসারের সঙ্গে যুদ্ধ করছেন। তামাক ও তামাক জাতীয় পণ্যের ক্ষতিকর দিক তুলে ধরে তিনি বলেন, ‘বাঁশের পাতা বাঁশির সুর তোলে, তামাক পাতা মরণের সুর তোলে।’