ক্যানসার-সচেতনতা নিয়ে এবি ব্যাংকের ওয়ার্কশপ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ক্যানসার বিষয়ে সচেতনতা গড়ে তুলতে এবি ব্যাংক ও মোসাব্বির ক্যানসার কেয়ার সেন্টারের উদ্যোগে সম্প্রতি এক ওরিয়েন্টেশন ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে৷ এবি ব্যাংকের নারী কর্মকর্তাদের অংশগ্রহণে ব্যাংকের প্রশিক্ষণ অ্যাকাডেমিতে এ ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়৷ এতে ব্যাংকের প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক শামীম আহমেদ চৌধুরী এবং মোসাব্বির ক্যানসার কেয়ার সেন্টারের চেয়ারম্যান মোদাসসির হোসেন খান ছাড়াও দুই প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন৷ ওয়ার্কশপে অভিমত প্রকাশ করা হয়, বর্তমান বিশ্বে ক্যানসারের যে ভয়াবহতা, তা থেকে বাংলাদেশও মুক্ত নয়৷ প্রাথমিক অবস্থায় ধরা পড়লে ও চিকিৎসা করালে শতকরা ৯৫ ভাগ রোগীই এ রোগ থেকে সম্পূর্ণ ভালো হয়ে যান৷ বিজ্ঞপ্তি৷