ক্যানসারে আক্রান্ত এক মায়ের জন্য সাহায্য কামনা

ব্লাড ক্যানসারে আক্রান্ত হয়ে শিশুসন্তানের মৃত্যুর শোক কাটিয়ে না উঠতেই একই রোগে আক্রান্ত হয়েছেন মা। ছেলে মো. সাদমান সাকিন পড়ত পঞ্চম শ্রেণিতে। তিন বছর ব্লাড ক্যানসারের সঙ্গে লড়াই করে ২০১২ সালের সেপ্টেম্বরে তার মৃত্যু হয়। আর তার মা জ্যোৎস্না আরা বেগম ২০১৪ সালের জুলাইয়ে একই রোগে আক্রান্ত হন। তাঁদের বাড়ি নোয়াখালী জেলার হাতিয়া থানার জাহাজমারা গ্রামে।
বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শে জ্যোৎস্না আরা বেগমকে ভারতে নিয়ে যাওয়া হয়। কলকাতার টাটা মেডিকেল সেন্টারে দীর্ঘ ১৬ মাস তাঁর চিকিৎসা চলে। আত্মীয়স্বজন ও বন্ধুবান্ধবদের সহযোগিতায় এতদিন তাঁর চিকিৎসার খরচ চালিয়েছেন পরিবারের সদস্যরা। এখন চলছে দ্বিতীয় পর্বের চিকিৎসা। ছয় মাসব্যাপী এ চিকিৎস্যার জন্য প্রায় ৫২ লাখ টাকা দরকার। এই বিপুল অঙ্কের টাকা জোগাড় করা তাঁর পরিবারের পক্ষে আর সম্ভব হচ্ছে না। তাই দেশের বিত্তবান ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছে সহযোগিতা চান জ্যোৎস্না আরা বেগমের পরিবার। তাঁকে সহযোগিতা পাঠানোর ঠিকানা: একরাম উদ্দিন, সঞ্চয়ী হিসাব নম্বর ১১৫-১০১-৪৯০৬১, ডাচ্-বাংলা ব্যাংক লিমিটেড, মিরপুর শাখা, ঢাকা। বিকাশ নম্বর- ০১৭১৬১১০৪৩৩। বিজ্ঞপ্তি।