ক্যানসারে আক্রান্ত কামাল হোসেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শরীয়তপুরের ডামুড্যা উপজেলার আদাসন গ্রামের গাড়িচালক কামাল হোসেন ক্যানসারে আক্রান্ত। ঢাকার ধানমন্ডির একটি হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকের অধীনে তিনি এখন চিকিৎসাধীন। ওই চিকিৎসক জানিয়েছেন, কামাল হোসেনকে বাঁচাতে নয় লাখ টাকা প্রয়োজন। এত বিপুল অঙ্কের টাকা জোগাড়ের ক্ষমতা তাঁর নেই। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি হওয়ায় সবাই তাঁর ওপর নির্ভরশীল। এ অবস্থায় চিকিৎসার অর্থ জোগাতে সমাজের বিত্তবানদের কাছে অনুরোধ জানিয়েছে তাঁর পরিবার। তাঁকে সাহায্য পাঠানোর ঠিকানা: সঞ্চয়ী হিসাব নম্বর ১২১০০০১০৩৮৯, সাউথইস্ট ব্যাংক লিমিটেড, নিউ ইস্কাটন রোড শাখা, ঢাকা। ফোন: ০১৭১৮৫২৪৩৩৯। বিজ্ঞপ্তি।