প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যে বয়সে খেলার সাথিদের নিয়ে পাড়া মাতানোর কথা, সেই বয়সে মরণব্যাধিতে আক্রান্ত হয়ে মৃত্যুর প্রহর গুনছে তানজিনা আক্তার আছমা (৯)। কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার বনগ্রাম ইউনিয়নের নোয়াপাড়া গ্রামের দিনমজুর মো. খোকনের মেয়ে তানজিনা ক্যানসারে আক্রান্ত। সে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের চিকিত্সক সুবর্ণা রায়ের তত্ত্বাবধানে চিকিত্সাধীন। চিকিত্সক মেয়েটিকে উন্নত চিকিত্সার জন্য ভারতে নেওয়ার পরামর্শ দিয়েছেন। এ জন্য প্রায় পাঁচ লাখ টাকা দরকার। কিন্তু এত টাকা দিনমজুর খোকনের পক্ষে জোগাড় করা সম্ভব নয়। এ অবস্থায় তিনি মেয়ের জীবন বাঁচাতে সমাজের সুহূদ মানুষের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন। সাহায্য পাঠানোর ঠিকানা: মো. খোকন, ব্যাংক হিসাব নম্বর ৩৪০১৩১৭৪, ন্যাশনাল ব্যাংক, গচিহাটা শাখা, কটিয়াদী, কিশোরগঞ্জ। যোগাযোগ: ০১৭২৪৪০৩১১৫। বিজ্ঞপ্তি।