ক্যানসারে আক্রান্ত ছোট্ট নাহিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যে বয়সে শৈশবের উদ্দামতা নিয়ে খেলার সাথিদের সঙ্গে দিন পার করে দেওয়ার কথা, সেই বয়সে নাহিন (৯) বাঁচার আকুলতা নিয়ে তাকিয়ে আছে আমাদের দিকে। সে দুরারোগ্য লিমফমা ক্যানসারে আক্রান্ত। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের চিকিৎসক অধ্যাপক আফিকুল ইসলামের তত্ত্বাবধানে সে চিকিৎসাধীন। বর্তমানে তার কেমোথেরাপি চলছে। চিকিৎসক বলেছেন, নাহিনকে সুস্থ করে তুলতে হলে তার দীর্ঘ চিকিৎসা প্রয়োজন। কিন্তু এ জন্য যে অর্থের প্রয়োজন, তা নাহিনের বাবার পক্ষে জোগাড় করা সম্ভব নয়। এ অবস্থায় একমাত্র সন্তানকে বাঁচাতে তিনি সমাজের হূদয়বান মানুষের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন। সাহায্য পাঠানোর ঠিকানা: শেখ ওমর ফারুক, ব্যাংক হিসাব নম্বর : ১০৭১০১২৫৪৫২৭, ডাচ্-বাংলা ব্যাংক, কারওয়ান বাজার শাখা, ঢাকা। বিজ্ঞপ্তি।