ক্যানসারে আক্রান্ত মুরাদ বাঁচতে চান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দ্য নিউজ টুডে পত্রিকার পেস্টিং বিভাগের কর্মী মুরাদ হোসেন ক্যানসারে আক্রান্ত। সংসারের একমাত্র উপার্জনক্ষম মুরাদ হোসেনের নাবালক তিন সন্তান নিয়ে তাঁর স্ত্রী এখন দিশেহারা। তাঁকে বাঁচাতে উন্নত চিকিৎসার প্রয়োজন। বিশেষজ্ঞ চিকিৎসকেরা তাঁকে দ্রুত বিদেশে নেওয়ার পরামর্শ দিয়েছেন। কিন্তু বিদেশে চিকিৎসা করানোর সামর্থ্য তাঁর পরিবারের নেই। তাই সমাজের হূদয়বান ও বিত্তশালীদের কাছে আর্থিক সাহায্যের আবেদন জানিয়েছে তাঁর পরিবার। সাহায্য পাঠানোর ঠিকানা: মুরাদ হোসেন, সঞ্চয়ী হিসাব নম্বর-০০০৪৮৩৪০৬৯১৪৫, ন্যাশনাল ব্যাংক লিমিটেড, কারওয়ান বাজার শাখা, ঢাকা-১২১৫। বিজ্ঞপ্তি।