ক্যানসারে আক্রান্ত মেধাবী শিক্ষার্থী ঐশ্বর্য সংযুক্তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের মেধাবী ছাত্রী ঐশ্বর্য সংযুক্তা রায় প্রমা দুরারোগ্য লসিকাগ্রন্থির ক্যানসারে আক্রান্ত। চিকিৎসকেরা উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে যাওয়ার পরামর্শ দিলে তাঁকে ভারতে পাঠানো হয়।
বর্তমানে ঐশ্বর্য মুম্বাইয়ের টাটা মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসাধীন। তাঁর ক্যানসার দ্বিতীয় পর্যায়ে রয়েছে বলে চিকিৎসকেরা জানিয়েছেন। প্রতি ২১ দিন পরপর একটি করে কেমোথেরাপি দিতে হবে তাঁকে। ছয় মাস মুম্বাইয়ে থাকতে হবে। দীর্ঘ এ চিকিৎসায় খরচ হবে প্রায় ৫০ লাখ টাকা।
ঐশ্বর্যের পরিবার জানায়, মেয়েটির চিকিৎসায় ইতিমধ্যেই আট লাখ টাকার বেশি খরচ হয়েছে। তাঁর বাবার পক্ষে চিকিৎসার বাকি টাকা জোগাড় করা সম্ভব হচ্ছে না। তাই সবার সহযোগিতায় ঐশ্বর্য সুস্থ জীবনে ফিরতে চায়।
সহায়তা পাঠানোর ঠিকানা: সামারেন্দ্র রায়, হিসাব নম্বর-০২৪.৩৪০.০৯৬৩৪, স্ট্যান্ডার্ড ব্যাংক। বিজ্ঞপ্তি