ক্যানসারে আক্রান্ত লিটনকে বাঁচাতে আজ কনসার্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্যানসারে আক্রান্ত মেধাবী শিক্ষার্থী কাজী লিটন রানাকে বাঁচাতে আজ মঙ্গলবার সন্ধ্যায় সহায়তা কনসার্টের আয়োজন করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ব্যান্ড সংগঠন ‘রিম’। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে বিকেল পাঁচটায় শুরু হবে এ কনসার্ট। রিমের পাশাপাশি এতে গান করবে ঢাকার ব্যান্ড ‘অর্থহীন’।রিম সূত্র জানায়, রসায়ন বিভাগের মেধাবী ছাত্র লিটন ক্যানসারে (লিউকেমিয়া) আক্রান্ত। তাঁকে বাঁচাতে প্রায় ৮০ লাখ টাকা প্রয়োজন। আগ্রহীরা এই ঠিকানায় সাহায্য পাঠাতে পারেন: ‘লিটন সাহায্য তহবিল’, সঞ্চয়ী হিসাব নং: ৩৪০৫৩৪২২, সোনালী ব্যাংক লিমিটেড, শাবিপ্রবি শাখা, সিলেট।