ক্যানসারে আক্রান্ত শিশু তনিমা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিশু তনিমা গলায় দুরারোগ্য ক্যান-সারে আক্রান্ত হয়ে বর্তমানে বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে অধ্যাপক আশরাফ এ শেখের চিকিৎসাধীন। তাকে দ্রুত বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি করাতে হবে। তার চিকিৎসার জন্য খরচ হবে প্রায় পাঁচ লাখ টাকা। এই বিপুল অঙ্কের টাকা জোগাড় করা তনিমার ড্রাইভার বাবার পক্ষে সম্ভব নয়। তাই তাকে সাহায্য করতে সমাজের বিত্তবানদের কাছে অনুরোধ জানানো হয়েছে তার পরিবারের পক্ষ থেকে। সাহায্য পাঠানোর ঠিকানা: তন্ময় আহমেদ চৌধুরী, সঞ্চয়ী হিসাব নম্বর: ১১৩২১০১০০-১৫৯৯১, প্রাইম ব্যাংক লিমিটেড, কারওয়ান বাজার শাখা, ঢাকা। ফোন: ০১৬৭০২৮৩৪২০, ০১৯১৪৫৭৪৯৬২। বিজ্ঞপ্তি।