ক্যানসারে আক্রান্ত সবুজকে বাঁচান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ার কুমারখালী উপজেলার বাড়াদী গ্রামের চাঁদ আলী মণ্ডলের ছেলে সবুজ উদ্দিন দুরারোগ্য ব্লাড ক্যানসার ও হাড়ের ক্যানসারে আক্রান্ত। চিকিৎসকেরা তাঁকে সিঙ্গাপুরে নিয়ে গিয়ে চিকিৎসা করানোর পরামর্শ দিয়েছেন। সিঙ্গাপুরের চিকিৎসকেরা জানিয়েছেন, সবুজকে সম্পূর্ণ সুস্থ করে তুলতে কমপক্ষে ৪০ লাখ টাকা লাগবে। এত টাকা জোগাড় করা দরিদ্র পরিবারটির পক্ষে একেবারেই অসম্ভব। সবুজের চিকিৎসায় সাহায্য করার জন্য তাঁর বাবা সমাজের বিত্তবান ও হূদয়বান ব্যক্তিদের কাছে অনুরোধ জানিয়েছেন। সাহায্য পাঠানোর ঠিকানা: সবুজ উদ্দিন, সঞ্চয়ী হিসাব নম্বর-১৬৮-১০১-১২৫৩৫৬, ডাচ্-বাংলা ব্যাংক লিমিটেড, কুষ্টিয়া শাখা। বিজ্ঞপ্তি।