ক্যানসারে আক্রান্ত 'অর্কের জন্য গান'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ক্যানসারে আক্রান্ত এক শিক্ষার্থীর চিকিৎসার খরচ ওঠাতে দিনব্যাপী গানের অনুষ্ঠান হয়েছে। ‘অর্কের জন্য গান’ শিরোনামে গতকাল শুক্রবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ক্যাম্পাসের পরিবহন চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আয়োজকদের সঙ্গে কথা বলে জানা যায়, সেন্টু রঞ্জন দাশ (অর্ক) নামের ওই শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের ৪৪তম ব্যাচে পড়েন। গত মাসে তাঁর শরীরে ক্যানসার ধরা পড়ে। বর্তমানে তিনি ঢাকার গ্রিন রোডের গ্রিনলাইফ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকেরা বলেছেন, তাঁর চিকিৎসার জন্য অন্তত ৩৫ লাখ টাকা প্রয়োজন।
এত টাকা জোগাড়ের সাধ্য নেই সুনামগঞ্জের এক মধ্যবিত্ত পরিবারের সন্তান সেন্টু রঞ্জনের। তাই চিকিৎসার টাকা সংগ্রহে বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা গতকাল দিনব্যাপী ওই গানের অনুষ্ঠানের উদ্যোগ নেন। অনুষ্ঠানে গান পরিবেশন করেন শিল্পী সিনা হাসান, আকিল আশরাফ, শাহাদাত সৌমিক ও ওয়াজকুরুনি ফকির এবং ‘বিস্কুট’সহ কয়েকটি ব্যান্ড দল।