ক্যানসারের কাছে হার মানল টুম্পা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীর গোয়ালন্দ পৌরসভার টুম্পা বিশ্বাস (১০) অবশেষে মৃত্যুর কাছে হার মেনেছে। প্রায় দুই সপ্তাহ আহ্ছানিয়া মিশন ক্যানসার হাসপাতালে চিকিৎসা নিয়ে ফেরার পরদিন গত সোমবার নিজ বাড়িতে মারা যায়।
টুম্পা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের ক্ষুদিরাম সরকারপাড়ার ক্ষুদ্র ব্যবসায়ী নারায়ণ বিশ্বাসের মেয়ে।
পারিবারিক সূত্রে জানা যায়, স্থানীয় একটি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় শ্রেণিতে পড়াশোনা করত টুম্পা। গত মাসের প্রথম দিকে তার জ্বরসহ নানা সমস্যা দেখা দিলে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে ১১ আগস্ট ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। দুই দিন পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে টুম্পার ব্লাড ক্যানসার ধরা পড়ে। দ্রুত তাকে আহ্ছানিয়া মিশন ক্যানসার হাসপাতালে পাঠানো হয়।
বিষয়টি সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ও স্থানীয় পত্রিকায় প্রকাশিত হলে সাহায্যের হাত বাড়িয়ে দেয় জেলা পুলিশ।