ক্যানসারের চিকিৎসা নিতে এসে এইচআইভি শনাক্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের শীর্ষস্থানীয় একটি হাসপাতালে চিকিৎসা নিতে আসা ক্যানসার রোগীর রক্ত পরীক্ষায় এইচআইভি ভাইরাস ধরা পড়েছে। কিন্তু চিকিৎসকেরা কীভাবে এই রোগীর চিকিৎসা শুরু করবেন, তা নিয়ে সমস্যায় পড়েছেন।চিকিৎসাকেরা বলেছেন, এই রোগীকে এখনই অ্যান্টি-রেট্রোভাইরাল ওষুধ ও ক্যানসারের চিকিৎসা দেওয়া জরুরি। কিন্তু একই সঙ্গে ক্যানসার ও এইচআইভির চিকিৎসাবিধি (ট্রিটমেন্ট প্রটোকল) কী হবে, তা এখনো দেশীয়ভাবে নির্ধারণ করা হয়নি। তাই আন্তর্জাতিক পর্যায়ের অভিজ্ঞতা কাজে লাগিয়ে এই রোগীর চিকিৎসা করা হবে বলে জানা গেছে।সাত দিন আগে সিলেটের বিয়ানীবাজার থেকে মরিয়ম বেগম (ছদ্মনাম) কোলন ক্যানসারের চিকিৎসা নিতে প্রতিষ্ঠানটিতে আসেন। রক্ত পরীক্ষায় তাঁর এইচআইভি ভাইরাস শনাক্ত হয়।মরিয়ম বেগম প্রথম আলোকে জানান, ২০০৩ সালে তাঁর স্বামী এইডসে মারা যান। ২১ বছর সৌদি আরবে চাকরি করার পর ১৯৯৮ সালে এইচআইভি পজিটিভ শনাক্ত হলে তাঁর স্বামী দেশে চলে আসেন।মরিয়ম বেগম ও চিকিৎসকেরা মনে করছেন, স্বামীর কাছ থেকেই তাঁর এই সংক্রমণ ঘটেছে। ইতিমধ্যে হাসপাতাল কর্তৃপক্ষ এই রোগীর ওষুধের বিষয়ে এইচআইভি/এইডস নিয়ে কর্মরত আশার আলো সোসাইটির সঙ্গে যোগাযোগ করেছে।