ক্যানসারের চিকিৎসার নামে বাইজিদের প্রতারণার তদন্তে কমিটি গঠন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্যানসারের চিকিৎসার নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক বাইজিদ আলম শিবিরের প্রতারণার বিষয়টি তদন্ত করবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এ লক্ষ্যে ছয় সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে।ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক গত বৃহস্পতিবার প্রথম আলোকে এ তথ্য জানিয়েছেন। উপাচার্য বলেন, শিবিবের বিরুদ্ধে গণমাধ্যমে প্রকাশিত প্রতারণামূলক একাধিক অভিযোগের বিষয়ে ২৬ জুলাই বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় আলোচনা হয়। এরপর বিষয়টি খতিয়ে দেখতে ছয় সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। ১৫ কার্যদিবসের মধ্যে তাদের প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।‘ক্যানসারের চিকিৎসার নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের প্রতারণা’ শীর্ষক প্রতিবেদন ১৪ জুলাই প্রথম আলোয় প্রকাশিত হয়।