প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরিদপুরে জন-অংশগ্রহণমূলক কমিউনিটি কর্মপরিকল্পনা (ক্যাপ) মেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বেলা ১১টার দিকে শহরের অম্বিকা মেমোরিয়াল হলে এ অনুষ্ঠানের উদ্বোধন করেন ফরিদপুরের জেলা প্রশাসক উম্মে সালমা তানজিয়া। প্র্যাকটিক্যাল অ্যাকশন বাংলাদেশ ও সোসাইটি ফর দ্য আরবান পুওর ফরিদপুর পৌরসভার ২৪টি অনুন্নত এলাকায় (বস্তি) কাজ করছে। ওই এলাকার জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টির জন্য কী কী কর্মপরিকল্পনা নেওয়া যায়, অনুষ্ঠানে সে বিষয়ে আলোকপাত করা হয়। ফরিদপুর পৌরসভার মেয়র শেখ মাহাতাব আলীর সভাপতিত্বে এতে বক্তব্য দেন মো. শাহজাহান, পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা শাহজাহান মিয়া, প্র্যাকটিক্যাল অ্যাকশন বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর হাসিন জাহান প্রমুখ।