ক্যাপসুলে ভেজিটেবল শেল ব্যবহার করছে নোভো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোভো হেলথকেয়ার অ্যান্ড ফার্মা লিমিটেড এখন থেকে তাদের উৎপাদিত সব ক্যাপসুলে ‘ভেজিটেবল শেল’ (প্রাণিজ উপাদানবিহীন খোসা) ব্যবহার করবে। ক্যাপসুলের খোসাতে প্রথমবারের মতো দেশের কোনো প্রতিষ্ঠান এই ধরনের প্রযুক্তি ব্যবহার করছে।
গতকাল বৃহস্পতিবার রাজধানীর ইউনাইটেড হাসপাতালের সেমিনারকক্ষে এ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এসব তথ্য জানান প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক রেজাউল করিম।
রেজাউল করিম বলেন, আমাদের দেশে এখনো পর্যন্ত এ ধরনের খোসা তৈরির মতো উন্নত প্রযুক্তি না থাকায় আপাতত এই খোসা আমদানি করা হচ্ছে । তবে ভবিষ্যতে দেশেই এই ধরনের খোসা তৈরি করা হবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইউনাইটেড হাসপাতালের চিকিৎসক, প্রতিষ্ঠানের পরিচালক ও ঊর্ধ্বতন কর্মকর্তারা।