ক্যাপ্টেন ইসতিয়াক আবারও নির্বাচিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বৈমানিকদের আন্তর্জাতিক সংগঠন ইন্টারন্যাশনাল ফেডারেশন অব এয়ারলাইনস পাইলটস অ্যাসোসিয়েশনের (ইফালপা) সহসভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাদেশ বিমানের জ্যেষ্ঠ পাইলট ক্যাপ্টেন ইসতিয়াক হোসেন।
১৪ থেকে ১৮ এপ্রিল পর্যন্ত যুক্তরাষ্ট্রের নিউঅরলিয়েন্সে ইফালপার ৭১তম বার্ষিক সম্মেলনে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ক্যাপ্টেন ইসতিয়াক তৃতীয়বারের মতো আঞ্চলিক সহসভাপতি (এশিয়া/পশ্চিম) নির্বাচিত হন। তিনি এখন বাংলাদেশ বিমানের বোয়িং ৭৩৭-৮০০ উড়োজাহাজের জ্যেষ্ঠ বৈমানিক হিসেবে কর্মরত আছেন। ৯০টি দেশের লক্ষাধিক বৈমানিকের প্রতিনিধিত্বকারী সংগঠন ইফালপার সদর দপ্তর অবস্থিত কানাডার মন্ট্রিলে। বিজ্ঞপ্তি।