ক্যাপ্টেন ইসতিয়াক ইফাআলপার সহসভাপতি নির্বাচিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইসতিয়াক হোসেন
ইসতিয়াক হোসেন

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বোয়িং-৭৭৭ উড়োজাহাজের বৈমানিক ক্যাপ্টেন ইসতিয়াক হোসেন ইন্টারন্যাশনাল ফেডারেশন অব এয়ারলাইন পাইলটস অ্যাসোসিয়েশনের (ইফাআলপা) এশিয়া প্যাসিফিক অঞ্চলের নির্বাহী সহসভাপতি নির্বাচিত হয়েছেন। গত শনিবার কানাডার মন্ট্রিলে বিশ্ব বৈমানিকদের ৭২তম বার্ষিক সম্মেলনে বিশ্বের ৫৫০ জন প্রতিনিধির উপস্থিতিতে সরাসরি ভোটে তিনি নির্বাচিত হন। উপমহাদেশের কোনো বৈমানিক প্রথমবারের মতো বিশ্ব বৈমানিকদের জন্য নির্দিষ্ট এই সুউচ্চ পদপ্রাপ্ত হলেন।
কানাডা ভিত্তিক সংগঠন ইন্টারন্যাশনাল ফেডারেশন অব এয়ারলাইন পাইলটস অ্যাসোসিয়েশন জাতিসংঘের অঙ্গ প্রতিষ্ঠান ‘ইন্টারন্যাশনাল সিভিল অ্যাভিয়েশন অর্গানাইজেশন (ইকাও)’ এবং ‘ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশনের (আইএলও)’ কর্মকাণ্ডের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত।
ক্যাপ্টেন ইসতিয়াক যুক্তরাষ্ট্র ভিত্তিক ‘ইন্টারন্যাশনাল সোসাইটি অব এয়ার সেফিট ইনভেস্টিগেটরসের (আইসাসি)’ স্থায়ী সদস্য এবং আন্তর্জাতিক সনদ প্রাপ্ত ‘উড়োজাহাজ দুর্ঘটনা তদন্ত বিশেষজ্ঞ’ এবং সেফটি অডিটর। এই পদ প্রাপ্তির পূর্বে তিনি পরপর তিন বার এশিয়া পশ্চিম অঞ্চলের জন্য নির্বাচিত আঞ্চলিক সহসভাপতি ছিলেন। বিজ্ঞপ্তি।